পাথরঘাটা উপজেলার দক্ষিন জ্ঞানপাড়া গ্রামের ৬নং ওয়ার্ডর বাসিন্দা মোঃ হাবিবুর রহমান কান্না বিজড়িত কন্ঠে ভোরের সংবাদের বরগুনা জেলা প্রতিনিধীর কাছে এ ভাবেই বলেন, ব্যরিষ্টার জিয়াউর রহমান আমার জমি অবৈধ ভাবে ভোগ দখল করে খায়, পি, এস, আর, এস রেকর্ড আমাদের নামে কিন্তু আমি গরীব হওয়ায় এস, এ রেকর্ড ব্যরিষ্টার জিয়ার বাবা তাদের নামর করাইয়া নেয়। এখন আমি ঐ এস, এ, রেকর্ডের বিরুদ্ধে মামলা করলে শুরু হয় আমার উপর অমানুষিক নির্যাতন।
ব্যরিষ্টার জিয়া তার সন্ত্রাসি বাহিনী নিয়া আমাকে আমার বাড়ি খুজতে আসে। আমি তখন পাথরঘাটা বাজারে ছিলাম। বাড়ী থেকে ফোনে আমাকে জানালে আমি ওখান থেকেই ব্যরিষ্টার জিয়ার ভয়ে পালিয়ে যাই।
আজ ২১ দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় পালাইয়া বেড়াইতেছি। আমার একমাত্র পুত্র সাগরে ডুবিয়া মারাগেছে। এই ব্যরিষ্টার জিয়া বিভিন্ন জায়গায় এবং আমার বাড়িতে গিয়া হুমকী দিতেছে যে, আমাকে পেলে হাত, পা, ভেঙ্গে ফেলবে আমাকে দিয়ে আমার দায়েরকৃত মামলা জোর পূর্বক তুলে আনবে, না আনলে প্রয়োজন হলে আমাকে খুন করবে। আমার পুত্রবধু, নাতি সকলকে বাড়ি থেকে নামিয়া যাওয়ার জন্য হুমকী দিতেছে।
আমি এই ভূমি দস্যু ব্যরিষ্টার জিয়ার ভয়ে পলাতক, আমার পুত্রবধু ও নাতি তাদের ভয়ে মানবেতর জীবন যাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার "মা" আমি তার কাছে অনুরোধ করি আমি বাচতে চাই আমাকে ব্যরিষ্টার জিয়ার হাত থেকে বাচান। বরগুনার প্রশাসনের কাছে আমার অনুরোধ আমাকে এই ভূমি দস্যু ব্যরিষ্টার জিয়ার হাত থেকে রক্ষা করুন।
বরগুনার সকল সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ আপনারা বিষয়টি প্রশাসনের নজরে আনুন আমি আমার পরিবার সহ বাচতে চাই।